মৃতের অ্যাকাউন্টে ঢুকল ১.১৩ লক্ষ কোটি টাকা! এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। মৃত্যুর দু’মাস পর মৃতার অ্যাকাউন্টে ওই টাকা কী ভাবে ঢুকল? কেই বা পাঠাল এই বিপুল পরিমাণ অর্থ? গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়েছে ।জানা গিয়েছে, গ্রেটার নয়ডার দানকৌরের বাসিন্দা দীপু নামে ১৯ বছর বয়সি এক তরুণ রবিবার রাতে দেখেন তাঁর মৃত মায়ের অ্যাকাউন্টে ১.১৩ লক্ষ কোটি টাকা ঢুকেছে। টাকার পরিমাণ দেখে হতবাক তরুণ। এরপরই ঘটনার সত্যতা জানতে মাঠে নামেন তরুণ। এমনকি ঠিক কত টাকা তাঁর মৃত মায়ের অ্যাকাউন্টে ঢুকেছে তা-ও হিসাব করে জানাতে বলেন ব্যঙ্ককে। দেখা যায় মোট ১.১৩ লক্ষ কোটি টাকা ঢুকেছে গায়েত্রী দেবী নামে ওই মৃত মহিলার কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের অ্যাকাউন্টে। ঘুম উড়ে যায় দীপুর।টাকা ঢোকার বিষয়টি নিশ্চিত করতে সোমবার সকালে দীপু ব্যাঙ্কে গেলে কর্তৃপক্ষের তরফে তাঁকে জানানো হয়, অস্বাভাবিক বড় লেনদেনের কারণে অ্যাকাউন্টটি তাৎক্ষণিক ভাবে ফ্রিজ় করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য আয়কর বিভাগকেও খবর দেওয়া হয়েছে। ব্যাঙ্কের ক্রুটির কারণে মৃতার অ্যাকাউন্টে ওই টাকা ঢুকেছে, নাকি এর নেপথ্যে অর্থ পাচারের কোনও চক্র কাজ করছে তা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে আয়কর বিভাগ। জানা গিয়েছে, লেনদেন সংক্রান্ত বিস্তারিত তদন্তের পরেই তহবিলের সঠিক উৎস জানা যাবে।অন্য দিকে, অ্যাকাউন্টে ১.১৩ লক্ষ কোটি টাকা ঢোকার খবর ছড়িয়ে পড়তেই দীপুর কাছে আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং পরিচিতদের অবিরাম ফোন আসতে শুরু করে। বিরক্ত হয়ে তিনি ফোন বন্ধ রেখেছেন বলে জানা গিয়েছে।
Related Posts
হায়দরাবাদ বিমানবন্দরে মহিলা যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ৪০০ কেজি গাঁজা, গ্রেফতার অভিযুক্ত
এক মহিলা যাত্রীর ব্যাগ থেকে ৪০০ কেজি গাঁজা উদ্ধার হলহায়দরাবাদ বিমানবন্দরে। বুধবার সকালে হায়দরাবাদ বিমানবন্দর থেকে ওই মহিলাকে গ্রেফতার করেছে…
পুরীতে মন্দির চত্বর থেকে গড়াল না জগন্নাথের রথের চাকা
পুরীর রথযাত্রায় এবার ঘটল অশুভ ঘটনা। চিল ধ্বজা উড়িয়ে নেওয়ার পর এদিন ঘটে গেল আরও একটি ঘটনা। চলতি বছরে রথের…
রাশিয়ার তেল ছেড়ে আমেরিকার দিকে ঝুঁকছে ভারত? শুল্ক কমার ব্যাখ্যায় ট্রাম্পের বিস্ফোরক দাবি
ওয়াশিংটন | নয়াদিল্লিভারতের উপর আমেরিকার শুল্ক আচমকা কমল। ২৫ শতাংশ থেকে তা নেমে এল ১৮ শতাংশে। কেন এই হঠাৎ সিদ্ধান্ত?…
