বি. নাথ : খুনে ধৃত কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ছয় বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে সোমবার ব্যারাকপুর আদালত চত্বরে বিক্ষোভে যোগ দিয়ে এমনটাই বললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর অভিযোগ, এর আগে ছোট্টু নামে এক কাউন্সিলরকে পিটিয়ে খুন করেছিল এই রবীন ভট্টাচার্য। আদালতে তাঁর দাদাগিরি চরম সীমায় পৌঁছেছিল। তাঁর দাবি, তৃণমূলের সাসপেন্ড আর এপয়নমেন্টের চিঠি কেউ কি দেখেছে। ওসব আইওয়াশ। প্রসঙ্গত, এদিন বেলায় ব্যারাকপুর চিড়িয়ামোড়ে গান্ধী মূর্তির পাদদেশে ধৃত তৃণমূল কাউন্সিলারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। নেতৃত্ব দেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সেখানে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ, জেলা সম্পাদক সোহন প্রসাদ চৌধুরী, জেলার এক্সিকিউটিভ কমিটির সদস্য মিলন আশ, মন্ডল সভানেত্রী অনামিকা নাগ-সহ অন্যান্য নেতৃবৃন্দ। অবস্থান বিক্ষোভ শেষে ব্যারাকপুর আদালতে প্রবেশ করতে গেলে পুলিশ অর্জুন সিং ও তাপস ঘোষদের গেটে আটকে দেয়। পুলিশি বাঁধায় উভয় পক্ষের মধ্যে তুমুল বচসা বেধে যায়। তপ্ত পরিস্থিতি এড়াতে আদালত চত্বরে এদিন বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছিল। আইনজীবী ও পুলিশের ঘেরাটোপে ধৃত কাউন্সিলরকে এদিন আদালতে আনা হয়।
খুনে ধৃত তৃণমূল কাউন্সিলরের ৬ বছরের সাসপেন্ড পুরো আইওয়াশ : অর্জুন
