SIR Final List West Bengal: কোন জেলায় কত ভোটার বাদ? লক্ষাধিক নাম বিচারাধীন, চার জেলায় সিনিয়র IPS মোতায়েন

রাজ্যের বিভিন্ন জেলার জন্য ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা (SIR Final List West Bengal)। তালিকা প্রকাশের পরেই সামনে এসেছে জেলা ভিত্তিক বাদ পড়া ভোটারের সংখ্যা। কমিশন সূত্রে জানা গিয়েছে, কলকাতা-সহ একাধিক জেলায় উল্লেখযোগ্য সংখ্যক নাম বাদ গিয়েছে। পাশাপাশি বহু নাম এখনও ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন রয়েছে।

জেলা অনুযায়ী বাদ পড়া ভোটারের সংখ্যা

  • উত্তর কলকাতা: ১৭,০০০
  • দক্ষিণ কলকাতা: ৩,২০৭
  • বাঁকুড়া: প্রায় ১,৩৫,০০০
  • আলিপুরদুয়ার: ১১,৬৯২
    • বিচারাধীন: ৮০,৪৯৪
  • নদিয়া: প্রায় ৬০,০০০
    • বিচারাধীন: প্রায় ২,১৬,০০০
  • হুগলি: ১৬,০০০
    • খসড়ায় মোট ভোটার: ৪৪,৫৬,২২৫
    • চূড়ান্ত তালিকায়: ৪৪,৪০,২৯৩
    • বিচারাধীন: ১,৭৩,০৬৪
  • দক্ষিণ ২৪ পরগনা: ৫০,০০০
    • বিচারাধীন: ৫,১৭,০০০
  • পশ্চিম মেদিনীপুর: ১৮,০০০
    • বিচারাধীন: ১,০০,০০০
  • পূর্ব বর্ধমান: ১৭,০০০

বিভিন্ন জেলায় বাদ ও বিচারাধীন নামের সংখ্যা ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে।

চূড়ান্ত তালিকা প্রকাশ ঘিরে সম্ভাব্য অশান্তি এড়াতে রাজ্যের চার জেলায় চারজন সিনিয়র IPS অফিসারকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

  • মালদা: অজয় নন্দ
  • কৃষ্ণনগর: গৌরব শর্মা
  • মুর্শিদাবাদ: রশিদ মুনির খান
  • কোচবিহার: সুনীল কুমার যাদব

প্রশাসন সূত্রে খবর, সংশ্লিষ্ট জেলাগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *