রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনু সেন। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে তিনি আবেদন করেছেন। মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করেই বিদেশি মেডিক্যাল ডিগ্রি ব্যবহার করার অভিযোগ উঠেছিল এই চিকিৎসকের বিরুদ্ধে। বৃহস্পতিবার শান্তনু সেনের ডাক্তারি লাইসেন্স ২ বছরের জন্য সাসপেন্ড করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এই সিদ্ধান্তের পাল্টা এ বার হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনু সেন।শুক্রবার বিচারপতি অমৃতা সিংহের এজলাসে ওই মর্মে মামলা করেছেন তিনি। তার ফাঁকেই সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘যা হয়েছে তা আমি মুখ বুজে মেনে নেব না।’’শান্তনু কলকাতা পুরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদও বটে। আবার প্রায় এক বছর তিনি প্রাক্তন তৃণমূল নেতা। কারণ, আরজি কর পর্বে দল তাঁকে নিলম্বিত (সাসপেন্ড) করেছিল।বৃহস্পতিবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তে আপাতত তিনি ‘প্রাক্তন চিকিৎসক’।চিকিৎসক হিসাবে তাঁর রেজিস্ট্রেশন বাতিল প্রসঙ্গে শান্তনু বলেন, ‘‘আমার কষ্টার্জিত রেজিস্ট্রেশন কেউ যদি চক্রান্ত করে কেড়ে নিতে চায়, তা হলে আমি চুপ করে বসে থাকব না কি?’’ কী করবেন? শান্তনুর জবাব, ‘‘আমি আইনি পরামর্শ নেব এবং জিতব।’’ সেইমতোই তিনি বৃহস্পতিবার হাই কোর্টে আবেদন জানিয়েছেন। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্ত ঘোষণার পরে তাঁর সঙ্গে কি দলের কারও সঙ্গে কথা হয়েছে? শান্তনু বলেন, ‘‘এটা দল আর আমার ব্যাপার। এ নিয়ে সংবাদমাধ্যমকে কিছু বলব না।’’শান্তনুর বিরুদ্ধে অভিযোগ, রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়েই ‘এফআরসিপি গ্লাসগো’ নামে একটি বিদেশি ডিগ্রি ব্যবহার করছিলেন তিনি। গত মাসেই তা নিয়ে শান্তনুকে নোটিস ধরিয়েছিল কাউন্সিল। বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছিল। তার পরেই কাউন্সিল থেকে শান্তনুর ডাক্তারি রেজিস্ট্রেশন দু’বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয়।কাউন্সিলের বক্তব্য, ‘এফআরসিপি’ ডিগ্রির কথা কাউন্সিলকে জানাননি শান্তনু। ‘এফআরসিপি’ একটি সাম্মানিক ডিগ্রি। ওই ডিগ্রির ব্যাপারে জানতে গ্লাসগোতে তারা ইমেলও করেছিল। জানতে চাওয়া হয়েছিল, যাঁদের এই ডিগ্রি রয়েছে, তাঁরা প্র্যাকটিস করতে পারেন কি না। কিন্তু মেলের এখনও কোনও উত্তর আসেনি বলে জানিয়েছে কাউন্সিল। কাউন্সিলের ওই সিদ্ধান্তের পর শান্তনু কি আর ডাক্তারি প্র্যাকটিস করতে পারবেন না? জবাবে এক আধিকারিক বলেন, ‘‘তা-ই তো হওয়া উচিত।’’
Related Posts
অনলাইনেই ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন, নবান্নের স্পষ্ট ঘোষণা
রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় আপডেট। এবার থেকে ‘যুবসাথী’ প্রকল্পে অনলাইনেই আবেদন করা যাবে বলে জানিয়ে দিল Nabanna। এতদিন শিবিরের…
শনিবার একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক তৃণমূলের, থাকবেন শীর্ষ নেতৃত্ব থেকে জেলা সভাপতি- প্রায় সকলেই
২০২৬ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ থেকে দলকে কী বার্তা দিতে চান তৃণমূল সুপ্রিমো তা জানতে…
নিয়োগ দুর্নীতিতে জামিন পেলেন কল্যাণময়
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ইডি মামলায় তাঁর জামিন মঞ্জুর করলেন কলকাতা…
