বি. নাথ : সোমবার বিজেপির ব্যারাকপুর জেলার উদ্যোগে ব্যারাকপুর লালকুঠি মোড় থেকে দেবপুকুর পর্যন্ত পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হয়। এরপর দেবপুকুর ইউনিভার্সাল ময়দানে পরিবর্তন যাত্রার সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, যেখানে মৃত, ভুয়ো, রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের নাম থাকবে। সেই তালিকা নিয়ে তৃণমূল নির্বাচন করতে চায়। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় ভুয়ো ও ভুতুরে ভোট বাদ যাওয়ায় মমতা ব্যানার্জি আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁর দাবি, তৃণমূলকে মানুষ গোল ফুটবলের মতো মনে করেন। এবার সেই ফুটবলটাকে বাংলার মানুষ জালে পুড়বে। জ্ঞানেশ কুমারকে বিক্ষোভ দেখানো নিয়ে তিনি বলেন, বাংলার পরিস্থিতি উনি নিজেই বুঝতে পারছেন।
ভুয়ো ভুতুরে ভোট বাদ দেওয়ায় আতঙ্কিত মমতা, দাবি শমীকের
