গত কয়েক বছরে একাধিক বড় ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে ওড়িশা। মৃত্যু হয়েছে একাধিক। বৃহস্পতিবার ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় প্রশ্নের মুখে রেল। এদিন সকালে বেলাইন হয়ে যায় শালিমার-সম্বলপুরগামী মহিমা গোসাঁই এক্সপ্রেস ট্রেনটি। যদিও হতাহতের কোনও খবর নেই। আপাতত দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন রেল কর্মীরা। রেলওয়ে সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৯:১৫ নাগাদ যাত্রীবাহী ট্রেনের একটি বগি হঠাৎ লাইন থেকে ছিটকে গেলে এই দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যবশত, ট্রেনের সকল যাত্রী অক্ষত আছেন। চলতি বছর মার্চে কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়া ঢোকার পর কামাখ্যা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পড়ে। আজকের ঘটনাতেও বড় ক্ষতির আশঙ্কা করেছিলেন যাত্রীরা। আতঙ্কে বহু মানুষ চিৎকার শুরু করেন। কিন্তু ঠিক কী করে দুর্ঘটনা হল, সেটা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনাটি ওড়িশায় রেলওয়ে পরিকাঠামো এবং যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে। আপাতত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং এদিনের ঘটনার ফলে পরবর্তী ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হচ্ছে।
Related Posts
লোকসভায় রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘সাবস্ট্যানটিভ মোশন’, সঙ্গে শ্রম আইন সংশোধনী বিল—আজ সংসদের এজেন্ডায় কী কী?
নয়াদিল্লি: লোকসভায় বৃহস্পতিবার রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে “হাউসকে বিভ্রান্ত করা”র অভিযোগে…
কংগ্রেস শাসিত তেলেঙ্গানায় ভেজাল খাদ্যের কারখানা ফাঁস! ১০০০ কেজির বেশি আদা-রসুন পেস্ট উদ্ধার, গ্রেফতার মালিক
হায়দরাবাদে ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল পুলিশ। শহরের মল্লেপল্লি এলাকায় একটি কারখানায় হানা দিয়ে বিপুল পরিমাণ ভেজাল আদা-রসুন পেস্ট…
তিন দিন পর কাবেরী নদী থেকে উদ্ধার বিজ্ঞানীর দেহ
কাবেরী নদী থেকে তিনদিন পর অবশেষে উদ্ধার হল ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ’ (আইসিএআর)-এর প্রাক্তন মহাপরিচালক সুব্বান্না আয়াপ্পনের দেহ! কর্নাটকের…
