রাঙাপানিতে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল দুই যুবকের

শিলিগুড়ি মহকুমার রাঙাপানি এলাকায় ফের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে দ্রুতগতির একটি ট্রাক ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে রাঙাপানি এলাকায় একটি মোটরবাইক যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরবাইকে থাকা দুই যুবক গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার রাঙাপানি আউটপোস্টের পুলিশ। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজনের নাম রবিন সোরেন। তাঁর বাড়ি খড়িবাড়ি থানা এলাকায়। অপর যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। অজ্ঞাত পরিচয় ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।এই দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *