ছেলে ধরা সন্দেহে চাঞ্চল্য দক্ষিণ বারাসত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে কেন্দ্র করে চাঞ্চল্য দ:বারাসত।জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাশত গ্রাম পঞ্চায়েতের মাস্টিকারি গ্রামে শুক্রবার বেলায় এক মহিলাকে সন্দেহজন কভাবে ঘুরতে দেখে এলাকার মানুষ জন।ঐ মহিলাটি একটি বাড়ির মধ্যে ঢুকে যায় তারপর ওই বাড়িতে একটি ছোট বাচ্চা ছিল তার সাথে বিভিন্ন ভঙ্গিতে কথা বলছিল বলে এমনটাই অভিযোগ করে ওই বাড়ির সদস্যরা। এরপর ওই মহিলাকে ধরে ফেলে গ্রাম বাসীরা তারপর তাকে আটকে রেখে জয়নগর থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জয়নগর থানা পুলিশ এসে ওই মহিলাটাকে জয়নগর থানায় নিয়ে যায়।এলাকা বাসীদের অভিযোগ ওই মহিলাটির কথোপকথনে অসঙ্গতি আছে এবং তার কাছে একটি হাতে ব্যাগ ছিল সেই ব্যাগে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলা ও বিস্কুট দেখতে পাওয়া যায়। তাতে আরো সন্দেহ বাড়ে যে কোন রকম ভাবে ওই মহিলাটি বাচ্চাদের খেলনা এবং বিস্কুট দেখিয়ে তুলে নিয়ে যাবে বলে এমনটাই কিন্তু মনে করছে ওই এলাকার মানুষ।তবে কেউ কেউ বলছে ঐ মহিলাটি মনেহয় মানসিক ভারসাম্য হীন।তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *