ভোটের আবহে রাজ্যে যাত্রীদের জন্য বড় ঘোষণা করল ভারতীয় রেল। শিয়ালদহ ডিভিশনের গুরুত্বপূর্ণ শাখাগুলিতে নতুন ও বর্ধিত EMU (Electric Multiple Unit) স্পেশাল ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১৬ মার্চ থেকে পরীক্ষামূলক ও অস্থায়ী ভিত্তিতে এই পরিষেবা চালু করা হবে।
মূলত শিয়ালদহ–রানাঘাট–গেদে এবং গেদে–রানাঘাট–নৈহাটি–মাঝেরহাট শাখায় নতুন পরিষেবা শুরু হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে কয়েকটি ট্রেনের রুট বাড়ানো এবং কিছু ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।
শিয়ালদহ–রানাঘাট–গেদে শাখায় নতুন পরিষেবা
- ৩১২২৭ আপ শিয়ালদহ–ব্যারাকপুর লোকাল এখন থেকে গেদে পর্যন্ত চলবে। নতুন করে এটি ৩১৯৩১ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল লোকাল হিসেবে চলবে।
- ৩১২২৬ ডাউন ব্যারাকপুর–শিয়ালদহ লোকাল ব্যারাকপুরের পরিবর্তে এখন থেকে গেদে থেকে ছাড়বে। নতুন নম্বর ৩১৯৩০ ডাউন গেদে–শিয়ালদহ স্পেশাল লোকাল।
- ৩১৪৩১ আপ শিয়ালদহ–নৈহাটি লোকাল আগে বিকাল ৪:৩০-এ ছাড়লেও এখন ৪:৫০ মিনিটে ছাড়বে এবং ট্রেনটি গেদে পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন নম্বর ৩১৯৩৩ আপ।
গেদে–নৈহাটি–মাঝেরহাট শাখায় বড় পরিবর্তন
- ৩১৭৫০ ডাউন গেদে–রানাঘাট লোকাল এবং ৩০১৫৪ ডাউন নৈহাটি–মাঝেরহাট লোকাল—এই দুটি ট্রেনকে একত্র করা হয়েছে।
- নতুন সংযুক্ত ট্রেনটি ৩০১৪৪ ডাউন গেদে–মাঝেরহাট স্পেশাল নামে চলবে।
- ট্রেনটি গেদে থেকে বিকাল ৪:১৫ মিনিটে ছাড়বে এবং মাঝেরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭:২৮ মিনিটে।
কয়েকটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন
- ৩১৩৩৩ আপ শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকাল এখন থেকে বিকাল ৪:৫০-এর পরিবর্তে ৪:৩০ মিনিটে ছাড়বে।
নতুন ট্রেনগুলির সময়সূচি
- ৩১৯৩১ আপ (শিয়ালদহ–গেদে)
- শিয়ালদহ ছাড়বে: সকাল ৯:২৮
- গেদে পৌঁছাবে: ১২:০৭
- ৩১৯৩০ ডাউন (গেদে–শিয়ালদহ)
- গেদে ছাড়বে: সকাল ৮:২৬
- শিয়ালদহ পৌঁছাবে: ১০:৫৭
- ৩১৯৩৩ আপ (শিয়ালদহ–গেদে)
- শিয়ালদহ ছাড়বে: বিকাল ৪:৫০
- গেদে পৌঁছাবে: ৭:৩৮
- ৩০১৪৪ ডাউন (গেদে–মাঝেরহাট)
- গেদে ছাড়বে: বিকাল ৪:১৫
- মাঝেরহাট পৌঁছাবে: ৭:২৮
পূর্ব রেল জানিয়েছে, আপাতত এই সমস্ত পরিষেবা পরীক্ষামূলক ভিত্তিতে চালানো হবে। যাত্রীদের সাড়া ও পরিস্থিতি বিচার করে ভবিষ্যতে পরিষেবায় পরিবর্তন আনা হতে পারে।
