যাত্রীদের স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। Indian Railways-এর Sealdah Division-এ আজ, ২৩ মার্চ থেকে ২৩ মে ২০২৬ পর্যন্ত একাধিক লোকাল ট্রেনের যাত্রাপথ সাময়িকভাবে বাড়ানো হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে Sealdah থেকে Bangaon, Canning এবং Diamond Harbour রুটে যাতায়াতকারী যাত্রীরা বড় সুবিধা পাবেন। মাঝপথে ট্রেন বদলের ঝক্কি অনেকটাই কমবে।
🚆 বনগাঁ শাখায় কী পরিবর্তন?
আগে দত্তপুকুর বা গোবরডাঙায় শেষ হওয়া একাধিক ট্রেন এখন সরাসরি বনগাঁ পর্যন্ত যাবে।
- 33617 শিয়ালদহ–দত্তপুকুর লোকাল এখন বনগাঁ পর্যন্ত যাবে (পৌঁছবে সকাল ১১:৪৪)
- একই ট্রেন 33622 হয়ে বনগাঁ থেকে শিয়ালদহ ফিরবে (ছাড়বে সকাল ১১:৫৫)
- 33685 শিয়ালদহ–গোবরডাঙা লোকাল এখন রাত ১০:৩১-এ বনগাঁ পৌঁছবে
- 33271 দমদম–গোবরডাঙা ট্রেনও বনগাঁ পর্যন্ত বাড়ানো হয়েছে (পৌঁছবে রাত ৯:০৪)
🚆 ক্যানিং শাখায় পরিবর্তন
- 34392 ও 30552 নম্বর ট্রেন, যা আগে চাম্পাহাটি ও ঘুটিয়ারি শরিফ পর্যন্ত চলত, এখন সরাসরি ক্যানিং যাবে
- ফিরতি 30511 ও 34391 ট্রেন এখন ক্যানিং থেকেই ছাড়বে
🚆 ডায়মন্ড হারবার শাখায় পরিবর্তন
- 34898 শিয়ালদহ–মগরাহাট ট্রেন এখন ডায়মন্ড হারবার পর্যন্ত যাবে (পৌঁছবে রাত ৮:৩৮)
- 34899 ট্রেন ডায়মন্ড হারবার থেকে রাত ৮:৩৪-এ ছাড়বে
রেলের এই সিদ্ধান্তে ব্যস্ত সময়ের যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যারা প্রতিদিন অফিস যাতায়াত করেন, তাঁদের জন্য এই পরিবর্তন বড় স্বস্তি এনে দেবে।



