
হাওড়ার কলেজ রোডে অবস্থিত শিবপুর শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসব মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার বিদায়ী প্রশাসকমণ্ডলীর উপ-মুখ্য প্রশাসক সৈকত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা সহ সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নৃত্য, সংগীত ও আবৃত্তি সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। অনুষ্ঠানের শেষে শিক্ষাক্ষেত্রে ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে কৃতী পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
