তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংলাপ কর্মসূচি, উপস্থিত জয়নগরের বিধায়ক

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারের উন্নয়নকে সামনে রেখে জয়নগর বিধানসভার ফুটিগোদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার বিকালে তুলসিঘাটা মোড়ে উন্নয়নের সংলাপ কর্মসূচি পালন করা হয়। এদিনের এই কর্মসূচিতে অংশ নেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস,জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক,জয়নগর এক নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস,ফুটিগোদা পঞ্চায়েত প্রধান রিনা মণ্ডল, উপপ্রধান সুকান্ত সরদার, ফুটিগোদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গোবিন্দ বিশ্বাস,জয়নগর এক নং ব্লক তৃনমূল কংগ্রেসের আইএনটিটিইউসি’র সভাপতি মাতিন হালদার, বিধান হালদার, নোজ মুদী, চন্দন চ্যাটার্জী সহ আরও অনেকে।
এদিন তুহিন বিশ্বাস তুলে ধরেন এস আই আরের সময় কিভাবে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে কীভাবে সহায়তা করা যায় তা করেছেন। তৃণমূল মানুষের পাশে থেকে কাজ করতে জানে। খান জিয়াউল হক তুলে ধরেন কীভাবে সংগ্রাম করে ক্ষমতায় এসেছেন। মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি কীভাবে পালন করেন। বিজেপি কীভাবে নির্বাচন কমিশনকে সাথে তৃণমূলকে হারাতে এসআইআরের নামে কীভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়েছেন।
বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের সরকার সাধারণ মানুষকে কিভাবে ধোকা দিচছে। এসআইআরের সময় কোনও বিজেপি কর্মী সমর্থককে সাধারণ মানুষের পাশে দেখতে পাওয়া যায়নি,অথচ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মানুষের পাশে ছিল। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকতে জানে। ১৫ বছরে রাজ্যের উন্নয়নের জোয়ার বয়ে গেছে। তাই তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন আর উন্নয়নের শরিক হন। শীত গ্রীস্ম বর্ষা তৃনমূলই ভরসা। এদিন উন্নয়নের সংলাপ কর্মসূচির অন্তর্গত লক্ষ্মী এলো ঘরে বিষয়ক একটি তথ্য চিত্র দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *