ইরানকে গোপনে সাহায্য করছে রাশিয়া? আমেরিকার যুদ্ধজাহাজ টার্গেটে ‘রাশিয়ার ইন্টেল’ দাবি রিপোর্টে

পশ্চিম এশিয়ার সংঘাত ক্রমশ জটিল হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ইরান ও ইজ়রায়েল-আমেরিকার সংঘাতে এখন একটি গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ হয়ে উঠেছে রাশিয়া

ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, পশ্চিম এশিয়ায় আমেরিকার যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানকে টার্গেট করতে ইরানকে গোপনে তথ্য বা ইন্টেলিজেন্স সহায়তা দিচ্ছে রাশিয়া

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ঠিক কতটা সাহায্য করছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রশ্ন উঠছে, ইরান কীভাবে এত নিখুঁতভাবে আমেরিকার সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে

গত সপ্তাহে তেহরানে আমেরিকার হামলার পর ইরানের ট্র্যাকিং ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে বলেই দাবি করা হয়েছে রিপোর্টে। সেই পরিস্থিতিতেও ইরানের সামরিক হামলার নির্ভুলতা নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে।

কুয়েতে ড্রোন হামলা

গত রবিবার কুয়েতে ইরানের ড্রোন হামলায় ৬ জন মার্কিন সেনা নিহত হন এবং আহত হন ১৮ জন
খবর অনুযায়ী, আঞ্চলিক এয়ার ডিফেন্স এড়িয়ে শুয়াইবা বন্দরে আমেরিকান সেনার কমান্ড সেন্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

কী বলছেন বিশেষজ্ঞরা

ওয়াশিংটন পোস্টকে যুদ্ধ বিশেষজ্ঞ দারা ম্যাসিকট বলেছেন,
ইরান অত্যন্ত নিখুঁতভাবে আর্লি ওয়ার্নিং রাডারে হামলা চালিয়েছে এবং এখন তারা কমান্ড ও কন্ট্রোল সিস্টেমকে টার্গেট করছে।

তিনি আরও বলেন, ইরানের হাতে বর্তমানে খুব কম সংখ্যক সামরিক মানের স্যাটেলাইট রয়েছে এবং তাদের নিজস্ব কোনও স্যাটেলাইট কনস্টেলেশন নেই
এই পরিস্থিতিতেও এত নিখুঁত হামলার পিছনে রাশিয়ার উন্নত মহাকাশ প্রযুক্তি বা তথ্য সহায়তা থাকতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।

রাশিয়া-ইরান সম্পর্ক

তেহরানের সঙ্গে দীর্ঘদিন ধরেই কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক রয়েছে মস্কোর
ইরানের উপর আমেরিকা ও ইজ়রায়েলের হামলার তীব্র সমালোচনা করেছে রাশিয়া ও চিন

তবে আমেরিকার ডিফেন্স সেক্রেটারি পিটার হেগসেথ গত বুধবার জানিয়েছিলেন, ইরানের যুদ্ধে রাশিয়া ও চিন ‘নন-ফ্যাক্টর’

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি দাবি করেছেন,
ইরানের নৌবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে এবং তাদের ব্যালিস্টিক মিসাইল উৎপাদন ক্ষমতাও অনেকটাই নষ্ট করে দেওয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *