IPL-এর আগে বড় সম্মান, সরকারি চাকরি পেলেন রিঙ্কু সিংহ

ভারতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন রিঙ্কু সিংহ। উত্তরপ্রদেশ সরকার তাঁকে ‘রিজিওনাল স্পোর্টস অফিসার’ পদে নিয়োগ করেছে। তবে সামনে…

24

ভারতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন রিঙ্কু সিংহ। উত্তরপ্রদেশ সরকার তাঁকে ‘রিজিওনাল স্পোর্টস অফিসার’ পদে নিয়োগ করেছে। তবে সামনে আইপিএল থাকায় আপাতত নতুন দায়িত্বে যোগ দিচ্ছেন না তিনি। টুর্নামেন্ট শেষ হলেই কাজে যোগ দেওয়ার কথা।

সম্প্রতি আন্তর্জাতিক মঞ্চে নজর কেড়েছেন রিঙ্কু। তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

তবে এই সাফল্যের মাঝেই ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। বিশ্বকাপ চলাকালীনই পিতৃবিয়োগের শোক সামলাতে হয়েছে রিঙ্কুকে। মাঝপথে দেশে ফিরে বাবার শেষকৃত্যে যোগ দেন, পরে আবার দলে ফিরে যান। টুর্নামেন্ট জয়ের পর সেই সাফল্য বাবার স্মৃতিতে উৎসর্গ করেন তিনি।

এই মুহূর্তে রিঙ্কু কলকাতা নাইট রাইডার্স শিবিরে রয়েছেন এবং আইপিএল প্রস্তুতিতে ব্যস্ত। ইতিমধ্যেই কয়েকটি প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছেন এবং ভাল ছন্দে আছেন। এ বার দলের মিডল অর্ডারে তাঁর উপর বড় দায়িত্ব থাকতে পারে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ক্রীড়াক্ষেত্রে সাফল্যের জন্য আরও কয়েকজন খেলোয়াড়কেও বিভিন্ন সরকারি পদে নিয়োগ করেছে উত্তরপ্রদেশ সরকার। এই সিদ্ধান্তকে ক্রীড়াবিদদের উৎসাহ দেওয়ার পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।