ধর্মান্ধতাজনিত হিংসা বরদাস্ত করা হবে না, কড়া বার্তা পশ্চিমবঙ্গ পুলিশের

রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে যারা আঘাত হানবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় জানিয়ে দিল পশ্চিমবঙ্গ পুলিশ। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে অকারণে নিগ্রহের ইস্যুতে দুষ্কৃতীদের গ্রেফতারের পর শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। জানিয়েছে, ” দুর্গাপুরে দুইজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সম্পূর্ণ অকারণে নিগ্রহ এবং মারধর করে একটি রাজনৈতিক দলের কিছু দুষ্কৃতী। ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং দু’জন দুষ্কৃতীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে যারা আঘাত হানার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা আগেও কঠোর ব্যবস্থা নিয়েছি, এবং ভবিষ্যতেও নেব। ধর্মান্ধতাজনিত হিংসা সহ্য করা হবে না।”অসহায়ের পাশে দাঁড়িয়ে এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা দিল রাজ্য পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *