লক্ষ্মীকান্তপুর শাখায় রেল অবরোধের ফলে যাত্রীদের ভোগান্তি চরমে

শনিবার সকালে রেল অবরোধের জেরে ভোগান্তির শিকাল হলেন নিত্যযাত্রীরা। শিয়ালদা–লক্ষ্মীকান্তপুর শাখার গোচরণ স্টেশনে রেল অবরোধ করা হয়। নিত্যযাত্রী যাঁরা অফিস যাবেন বা অন্য কোনও কাজে যাবেন তাঁরা যেতে না পারায় শুরু হয় বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছে যায় রেল পুলিশ। তবে তাতে বিশেষ লাভ হয়নি। রীতিমত উত্তেজনা তৈরি হয়েছে ওই এলাকায়। অবরোধের কারণে গরমের মধ্যে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

শনিবার সরকারি কিছু অফিস বন্ধ আছে তবে অনেক জায়গায় হাফ ডে আছে। বেসরকারি অফিস খোলাই রয়েছে। সেখানে যেতে গিয়ে অফিসযাত্রীরা নাকাল হন। শনিবার সকাল ৭টা ৪০ মিনিট থেকে দক্ষিণ ২৪ পরগনার শিয়ালদার দক্ষিণ শাখার মথুরাপুর স্টেশনে রেল অবরোধ হয়। সেই অবরোধ ১৫ মিনিট পর উঠে যায়। এই ১৫ মিনিট বিস্তর ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের। অফিসে যেতে অনেকের দেরি হয়ে যায়। তারপরই গোচরণে রেল অবরোধ শুরু করেন মহিলা যাত্রীরা। মহিলা কামরার সংখ্যা বৃদ্ধির দাবিতে আজ রেল অবরোধ করা হয়। এই অবরোধের ফলেই লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, ক্যানিং শাখায় রেল চলাচল ব্যাহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *