এবার কসবার গণধর্ষণকাণ্ডে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। ইতিমধ্যেই হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে গণধর্ষণের ঘটনায় আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্তের দাবি জানিয়ে এই আবেদন করা হয়েছে। নির্যাতিতার নিরাপত্তা, ক্ষতিপূরণের দাবি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের নির্যাতিতার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের কথাও উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সত্যম সিং।হাইকোর্টের আইনজীবী সৌম্যশুভ্র রায়, আইনজীবী সায়ন দে এবং বিজয় কুমার সিংহল জনস্বার্থ মামলা দায়েরর অনুমতি চাওয়ায় বিচারপতি তাতে অনুমতি দেন। আদালতের নজরদারিতে ও অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত এবং একইসঙ্গে কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলে জানানো হয়। আদালতের তরফ থেকে ইতিমধ্যেই অপর পক্ষকে নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, কসবার ঘৃণ্য ঘটনায় প্রথম থেকেই তৎপর কলকাতা পুলিশ। অভিযোগের পরেই গ্রেফতার করা হয়েছে তিনজনকে। মূল অভিযুক্তের আরও এক অশ্লীল ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এছাড়াও ২০১৮ সালে ৪ বছরের জন্য কলেজ থেকে বহিস্কৃত করা হয় অভিযুক্তকে। কলেজ কর্তৃপক্ষ তার পরেই সিদ্ধান্ত নিয়েছিল, শুধু পরীক্ষা দিতে কলেজে আসবে অভিযুক্ত। ২০২৩ সাল থেকে ফের কলেজে নিজের আধিপত্য বিস্তার করে সে। সেই সময়ে শ্লীলতাহানির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ছাত্র পেটানো, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ ছিল এই অভিযুক্তের বিরুদ্ধে।
Related Posts
বেহাল দশায় পরিণত ভাটপাড়ার রায় বাহাদুর রোড, উদাসীন প্রশাসন
বি. নাথ : সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত ভাটপাড়ার রায় বাহাদুর রোড। ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই রাস্তাটি…
কেষ্টপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় অস্বাভাবিক মৃত্যু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর আপ্তসহায়কের
মঙ্গলবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে। এই ঘটনায় নিজের বাড়িতেই আগুনে পুড়ে মৃত্যু হল ৪২ বছরের এক ব্যক্তির।…
সরকারি হাসপাতালে চিকিৎসক নিগ্রহের অভিযোগ উঠল কাঞ্চনের বিরুদ্ধে , স্বাস্থ্যভবনে গেল রিপোর্ট
আবার বিতর্কে জড়ালেন উত্তরপাড়ার সেলেব্রিটি বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক।কলকাতার ট্রপিকাল মেডিসিন হাসপাতালের আউটডোর বিভাগে এক চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠল অভিনেতা-বিধায়ক…
