সপ্তর্ষি সিংহ : শিলিগুড়ির ফুলবাড়িতে নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে জনজাতি সুরক্ষা মঞ্চের ডাকা উত্তরকন্যা অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা। মিছিল এগোতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জ, জলকামান ও টিয়ার গ্যাস—রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। মুন্ডা বস্তিতে গর্ভবতী মহিলাকে মারধরের অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার ও নিরাপত্তার দাবিতে বিক্ষোভকারীদের সরব অবস্থান। একাধিক আটক, বহু আহতের খবর। সরকারি ভাবে এখনও স্পষ্ট সংখ্যা জানা যায়নি। আন্দোলনকারীদের হুঁশিয়ারি—“ন্যায়বিচার না পেলে আন্দোলন চলবে।” নির্বাচনের আগে এই অস্থিরতা ঘিরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোরও।
ন্যায়বিচার না পেলে আন্দোলন চলবে, উত্তরকন্যা অভিযানে ব্যাপক উত্তেজনা
