এসআইআর-এর নামে চক্রান্ত করে ভোটার মুছে দেওয়ার বিরুদ্ধে বাইক মিছিলে প্রতিবাদ

কাজী আমীরুল ইসলাম : এক লক্ষ ভোটার ডিলিটেড তার প্রতিবাদে বিশাল বাইক মিছিল এই বাইক মিছিল। শুক্রবার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য রবি মুর্মুর নেতৃত্বে বিশাল এই বাইক মিছিল করা হয় ইলামবাজারে। বিজেপি তথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআরের নামে ষড়যন্ত্র-চক্রান্ত করে এক লক্ষ ভোটারের নাম মুছে দেওয়া হয়। এরই প্রতিবাদে এদিনের বিশাল বাইক মিছিলের নেতৃত্ব দেন কোর কমিটির অন্যতম সদস্য রবি মুর্মু। এসআইআর প্রক্রিয়ায় অধিকাংশ বাদ গিয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষের ভোটাধিকার। রবি জানান, আদিবাসী সমাজের মানুষই হচ্ছে ভারতবর্ষে আদিবাসিন্দা। তাদেরই নাম বাদ দেওয়া হচ্ছে। আবার কোথাও বিচারাধীন রয়েছে। তাই সাধারণ মানুষ পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে। এছাড়াও রান্না গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে ও গ্যাসের যে সংকট দেখা দিয়েছে তার বিরুদ্ধে এদিন বাইক মিছিল করে প্রতিবাদ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *