অধ্যাপক জে. সি. মিশ্রর বই প্রকাশ

সপ্তর্ষি সিংহ : কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে প্রেক্ষাগৃহে বিশিষ্ট গণিতবিদ জে. সি. মিশ্রের জীবন, পান্ডিত্যের উপর দুটি অনুপ্রেরণামূলক বই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল। এই অনুষ্ঠানে শিক্ষাবিদ, ছাত্র, পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী প্রতিনিধি অধ্যাপক মিশ্রকে সম্মান জানাতে উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানে দুটি বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, “এ ট্র্যাভেলার ইন অ্যান আননোন ল্যান্ড”এবং “এ ম্যাথমেটিক্স উইজার্ড ইন ডিফারেন্ট আইজ”। এই অনুষ্ঠানে শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, সচিব, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক, প্রধান অতিথি ছিলেন পদ্মশ্রী অধ্যাপক অজয় ​​কুমার রায়, প্রাক্তন পরিচালক, আইআইইএসটি শিবপুর, সম্মানিত অতিথি, আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী, ভার্চুয়ালি সমাবেশে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইআইটি খড়গপুরের ধাতববিদ্যা ও পদার্থ প্রকৌশল বিভাগের প্রাক্তন অধ্যাপক ইউ. কে. চ্যাটার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *