উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : কেন্দ্রীয় সরকারের উদ্যোগে শুক্রবার সারা দেশের ৭৩১টি কৃষি বিজ্ঞান কেন্দ্রে একযোগে পোস্ট বাজেট ওয়েবিনার কৃষি ও গ্রামীন রুপান্তর বিষয়ে একটি আলোচনা সভা হয়ে গেল।এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ের উপর ভাষণ দেন।আর এদিন পি এম ওয়েবকাস্টের মাধ্যমে ভার্চুয়াল অংশ নেন সারা দেশের ৭৩১ টি কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ গন ও প্রান্তিক কৃষকরা।এদিন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে ও ভার্চুয়াল অংশ নেন কৃষি বিশেষজ্ঞ ও প্রান্তিক কৃষকরা।এদিন পোস্ট বাজেট ওয়েবিনারে দেশের নতুন বাজেটে কৃষি খাত, কৃষকদের উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতির জন্য কী কী উদ্যোগ নেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করা হয়। এতে নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়ে বাজেটের প্রভাব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত দেন। কৃষি খাতে বাজেটের প্রধান ঘোষণা হল কৃষকদের জন্য কৃষি ঋণের পরিমাণ বৃদ্ধি,সেচ প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি, জৈব ও প্রাকৃতিক চাষাবাদে উৎসাহিত করা,ডিজিটাল কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানো,এগ্রি-স্টার্টআপ ও নতুন প্রযুক্তিকে সহায়তা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন।গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন,কোল্ড স্টোরেজ ও গুদামঘর নির্মাণ, কৃষিপণ্যের সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থার উন্নতি, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ।কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প, ফসল বীমা, সার ও বীজে ভর্তুকি।আধুনিক প্রযুক্তি কৃষি উন্নয়নে ড্রোনের মাধ্যমে ফসল পর্যবেক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কৃষি পরিকল্পনা,ডিজিটাল মার্কেট প্ল্যাটফর্মে কৃষিপণ্য বিক্রি প্রিসিশন ফার্মিং প্রযুক্তি, গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকা, গ্রামীণ উদ্যোক্তা উন্নয়ন, গ্রামীণ যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, দুগ্ধ, মৎস্য ও পশুপালন খাতের উন্নয়ন।
পোস্ট বাজেট ওয়েবিনার কৃষি ও গ্রামীন রুপান্তর বিষয়ক আলোচনা
