পুলিশি তৎপরতায় প্রচুর হেরোইন উদ্ধার ঘুটিয়ারীশরিফে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ঘুটিয়ারীশরিফ : ধারাবাহিক ভাবে পুলিশের সাফল্য বজায় আছে।এবার জীবনতলা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার করলো পুলিশ।গত রবিবার বারুইপুর পুলিশ জেলার জীবনতলা থানার
ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ির ওসি এস.আই .তুহিন মণ্ডল গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরিফ এলাকার হালদার পাড়ায় দুইজন ব্যক্তিকে একটি স্কুটি নিয়ে যাওয়ার সময় আটক করে। তারা হল – জালাল সাকির সর্দার অরফে রনি (বয়স -২৭ বছর) , বাড়ি-জীবনতলায়।ইফতিকার আহমেদ লস্কর (বয়স -১৯ বছর) ,বাড়ি -ঘুটিয়ারি শরিফ এলাকায়।যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পুলিশ আটক দুজন ব্যক্তিকে এবং স্কুটিটিকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি করে।আর এই তল্লাশিতে উদ্ধার হয়, একটি স্বচ্ছ প্লাস্টিক পেপার এর মধ্যে ৫৪.৪৯ গ্রাম হেরোইন ও দুটি মোবাইল ফোন।তল্লাশির পরে তারা উদ্ধারকৃত দ্রব্যাদির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এর পরে উদ্ধারকৃত দ্রব্যাদি বাজেয়াপ্ত করে তাদেরকে গ্রেফতার করে।আর এই ঘটনায় জীবনতলা থানায় মাদক আইনের নির্দিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়। তদন্ত প্রক্রিয়া চলছে এবং এই ঘটনার সঙ্গে আরো যারা জড়িত তাদের সন্ধান চালানো হচ্ছে।ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *