বাঁকুড়ার জয়রামবাটিতে একের পর এক হোটেলে হানা, মধুচক্র চালানোর অভিযোগ সিল করা হল একের পর এক হোটেল, উদ্ধার ৭ মহিলা, গ্রেফতার ৬,

কোতুলপুর, বাঁকুড়া:- বিশেষ সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার জয়রামবাটিতে একের পর এক হোটেলে অভিযান চালালো পুলিশ। একের পর এক হোটেলে হানা দিয়ে মধুচক্র চালানোর প্রমাণ হাতেনাতে মেলায় পরপর ৩ টি হোটেল সিল করে দেয় পুলিশ। হোটেলগুলি থেকে ৭ জন মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে হোটেলগুলির মালিক, ম্যনেজার, কর্মী ও এক আবাসিক মিলিয়ে মোট ৬ জনকে।

বাঁকুড়ার পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিত জয়রামবাটিতে সম্প্রতি ব্যঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। এরমধ্যে বেশ কিছু হোটেল ও লজে নিয়মিত চুটিয়ে চলছে মধুচক্র এমন খবর পুলিশের কাছে আসে। গতকাল বাঁকুড়া জেলা পুলিশ ৩ টি দলে ভাগ হয়ে জেলা পুলিশ হানা দেয় জয়রামবাটির তিনটি বেসরকারি হোটেলে। ওই তিনটি হোটেল থেকে ৭ জন মহিলাকে উদ্ধার করা হয়। মধুচক্র চালানোর হাতেনাতে প্রমাণ মেলায় হোটেলগুলির মালিক, ম্যনেজার, কর্মচারী ও এক আবাসিক সহ মোট ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে ১৪ দিন পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় পুলিশ। পাশাপাশি উদ্ধার হওয়া মহিলাদের আদালতে গোপন জবানবন্দি নেওয়ার আবেদনও জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *