নবান্ন অভিযানের নাম করে শহর জুড়ে অশান্তি ও রাজনৈতিক অস্থিরতা তৈরী করার অপপ্রচেষ্টা বিজেপির! শনিবারের নবান্ন অভিযানকে কেন্দ্র করে গোট শহরে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার পর কলকাতা পুলিশ এবার বিজেপি বিধায়ক অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে মোট সাতটি এফআইআর দায়ের করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে অভিযানের সময় পাঁচজন পুলিশকর্মী এদিন গুরুতর জখম হন। জহরলাল নেহেরু রোডে পুলিশের ওপর হামলার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চালানো হচ্ছে। ৫ পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে আছেন, এএসআই জগবন্ধু সাহু, কনস্টেবল নিমাই মণ্ডল ও একজন হোমগার্ড। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অভিযানে শান্তিপূর্ণভাবে অংশ নেওয়া সত্ত্বেও পুলিশ লাঠিচার্জ করেছে। এমনকি, আরজি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসক ছাত্রীর মা–বাবাকেও নাকি মারধর করা হয়েছে। যদিও তাঁদের মারধর করার কোন প্রমান এখনও তিনি দিতে পারেন নি। ওদিকে নগরপালকে কুৎসিত ভাষায় আক্রমণ করে শুভেন্দুর অভিযোগ, মনোজ ভার্মার পুলিশ অভয়ার মা–বাবাকেও ছাড়েনি। তিনি আরও দাবি করেন, পুলিশের হামলায় শতাধিক মানুষ জখম হয়েছেন এবং জাতীয় পতাকার অবমাননা হয়েছে। কিন্তু বাস্তব চিত্র যে একেবারেই অন্য সেই দৃশ্যও প্রমান হয়ে গিয়েছে একাধিক ফুটেজ ও ছবিতে। রাজনৈতিক মহলের দাবি এই ধরণের রাজনৈতিক মদতপুষ্ট অভিযানের পর অভিযোগ ও পাল্টা অভিযোগের ফলে চড়ছে পারদ যার ফলে রাজ্য জুড়েই রাজনৈতিক উত্তেজনা বেড়ে চলেছে।
Related Posts
”হাওয়াই চটির দোকান দিন”, বিধানসভা থেকে বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই সোমবার ফের উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। তিনি বক্তব্য রাখা শুরু করলেই হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা।…
পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগ মামলা — হাইকোর্টের বড় নির্দেশ
কলকাতা: পশ্চিমবঙ্গ পুলিশের ১১৭৪৯ কনস্টেবল নিয়োগ নিয়ে দ্রুতগতি মামলায় আজ কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। আদালত ৭ দিনের মধ্যে…
শীতলকুচিতে ভয়াবহ বিপর্যয়। ডাম্পার সমেত ভেঙে পড়লো সেতু
Cooch Behar জেলার শীতলকুচি ব্লকের এই সেতুটি দিয়ে প্রতিদিনই বহু মানুষ ও যানবাহন যাতায়াত করত।, দীর্ঘদিনের জীর্ণ অবস্থা ছিল এই…
