উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আবার পুলিশের তৎপরতায় ডাকাতির আগেই গ্রেপ্তার চার জন জয়নগরে।গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আই সি সমরেশ ঘোষের নির্দেশ মেনে জয়নগর থানার পুলিশের বিশেষ টিম জয়নগর থানার গুদামের হাট এলাকায় মঙ্গলবার রাতে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে চারজনকে প্রথমে আটক করে জিজ্ঞেসাবাদ করে তারপরে তাদের গ্রেপ্তার করে জয়নগর থানায় নিয়ে আসে।ধৃতরা হল – সালাউদ্দিন গাজী (৪০),বাড়ি জয়নগর থানার রামচন্দ্রপুর এলাকায়,আরজেদ জমাদার (৩৭), বাড়ি জয়নগর থানার সরিষাদহ এলাকায়,অমিত নস্কর(২৪),বাড়ি জয়নগর থানার দক্ষিন বারাশতের মাসটিকারি এলাকায় এবং প্রলয় সরদার (২৫),বাড়ি জয়নগর থানার দক্ষিন বারাশতের মাসটিকারি এলাকায়।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে শাবল,হাতুড়ি, রড সহ একাধিক জিনিস।ধৃত চারজনকে বুধবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে মহামান্য বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশি তৎপরতায় ডাকাতির আগেই গ্রেফতার চার দুষ্কৃতী
