৯ কোটি ৩২ লক্ষ কৃষককে পিএম কিষাণ-নিধি সম্মান প্রদান

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুক্রবার দেশের প্রধানমন্ত্রীর মাধ্যমে ৯ কোটি ৩২ লক্ষেরও বেশি কৃষকের একাউন্টে ২২ তম কিস্তি হিসাবে ১৮ হাজার ৬৪০ কোটি টাকার ও বেশি অর্থ হস্তান্তর করা হলো পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মধ্যে দিয়ে।এদিন বিকালে আসামের গুহাহাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অনুষ্ঠানের সূচনা করেন।আর এই উপলক্ষে এদিন দেশের ৭৩১ টি কৃষি বিজ্ঞানের সাথে এই অনুষ্ঠানে সামিল হন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ ও চাষিরা।এদিন ভার্চুয়াল অংশ নেন তারা।এদিন দ:২৪ পরগনার ১২ টি ব্লক থেকে দেড় শতাধিকের অধিক কৃষক এই ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *