বাম সমর্থিত শ্রমিক ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটে আংশিক প্রভাব

বি. নাথ : বাম সমর্থিত একুশটি ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটে আংশিক প্রভাব পড়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। নতুন শ্রম কোড আইন বাতিল, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ-সহ একাধিক ইস্যুতে এই ধর্মঘট পালিত হচ্ছে। ধর্মঘটিদের দাবি, কেন্দ্রীয় সরকারের শ্রমিক-বিরোধী ও কৃষক-বিরোধী নীতির প্রতিবাদে তাঁদের এই ধর্মঘট। প্রসঙ্গত, সিটু, বিসিএমইউ, এআইটিইউসি, আইএনটিইউসি-সহ একাধিক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটে অংশ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *