ভেঙে পড়ল প্রাচী সিনেমা হলের কার্নিশের অংশ, আহত শিশু

হঠাৎ করেই ভেঙে পড়ল প্রাচী সিনেমা হলের কার্নিশের একাংশ। ঘিঞ্জি এলাকায় পাশে একটা চাউমিনের দোকানের ওপর কার্নিশের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। একটি বাচ্চা আহত হয়েছে। প্রাচীন এই সিনেমা হল এর সঙ্গে জড়িয়ে অনেক বিশেষ স্মৃতি। মাল্টিপ্লেক্সের যুগে শিয়ালদহের বুকে ঘিঞ্জি এলাকায় এই প্রাচী সিনেমাহল ঐতিহ্য ধরে রাখা ছাড়া আর কিছুই নয়। সামনেই কোলে মার্কেট। প্রতিদিন ওই রাস্তায় দিয়ে বহু মানুষের যাতায়াত। ভরা সন্ধ্যায় এইভাবে কার্নিশের একাংশ ভেঙে পড়ায়,চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। একটি বাচ্চার হাতের একাংশে লেগেছে। তবে ভরা এলাকায় এই ধরনের ঘটনায় বড় দুর্ঘটনা ঘটতেই পারত।

স্থানীয় ব্যবসায়ীরা রীতিমত চিন্তিত হয়ে পড়েছে এদিনের ঘটনার পর। স্থানীয় বাসিন্দারাও তুলছে। ঐতিহ্য বজায় রাখতে গেলে যে রক্ষনাবেক্ষন প্রয়োজন সেটা সবাই স্পষ্ট করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *