সিনে দুনিয়ায় নক্ষত্রপতন । রবিবার হায়দরাবাদের ফিল্মনগরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পদ্মশ্রী প্রাপ্ত দক্ষিণী অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। মৃত্যুকালে বয়স ছিল ৮৩ বছর। দীর্ঘ চার দশকের কেরিয়ারে প্রায় ৭৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। শুধু তাই নয়, রাজনীতির ময়দানেও তিনি নিজস্ব ছাপ রেখে গিয়েছেন। তিনি ছিলেন বেশ দাপুটে বিজেপি বিধায়ক। অভিনয়ের জন্য পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন এই অভিনেতা।১৯৪২ সালের ১০ জুলাই অন্ধপ্রদেশের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শ্রীনিবাস রাও। তাঁর বাবা ছিলেন চিকিৎসক। ছোট থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন থাকলেও একটা সময়ের পর অভিনেতা হওয়ার শখ হয় তাঁর। যদিও মঞ্চে অভিনয় ছাড়াও স্টেট ব্যাঙ্কে চাকরি করতেন তিনি। ১৯৭৮ সালে ‘প্রণাম খারিদু’ ছবির হাত ধরে বড় পর্দায় পা রাখেন এই অভিনেতা। দীর্ঘ অভিনয় জীবনে খল চরিত্রে অভিনয় করেছেন আবার কমেডি চরিত্রে জমিয়ে অভিনয় করতেন। তেলেগু ছবির পাশাপাশি তিনি অভিনয় করেছেন তামিল, হিন্দি, কন্নড় এবং মালায়ালাম ছবিতেও।বলিউডে ‘সরকার’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে সিলভার মণি চরিত্রে অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে শোকাহত সিনে ইন্ডাস্ট্রি।
Related Posts
শুরু ‘গোলমাল ৫’-এর শুটিং, দলে যোগ দিলেন অক্ষয় কুমার
রোহিত শেট্টির জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’-এর পঞ্চম কিস্তি ‘গোলমাল ৫’-এর শুটিং শুরু হয়েছে মুম্বইয়ে। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ছবির কাজ…
কনসার্টের মঞ্চে গাইতে গিয়েই কেঁদে ফেললেন সুনিধি, ক্ষমা চাইলেন ভক্তদের কাছে
প্রাইম টাইমস্ প্রতিবেদন : সুনিধি চৌহান। বিশ্বের অন্যতম খ্যাতনামা গায়িকা। মঞ্চে উঠলেই নিজের গানে দর্শকদের মাতিয়ে তোলেন বলিউডের এই জনপ্রিয়…
উগাদির আগে আমেরিকায় জোরদার অগ্রিম বুকিং, পবন কল্যাণের নতুন ছবিকে ঘিরে উত্তেজনা
উগাদি উৎসবকে সামনে রেখে মুক্তি পেতে চলেছে পবন কল্যাণ অভিনীত নতুন তেলুগু অ্যাকশন ড্রামা। ছবিতে এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা…
