বাংলাদেশে খুন ওসমান হাদি, বনগাঁ সীমান্ত থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

বাংলাদেশে খুন হওয়া ওসমান হাদি মামলায় দু’জন অভিযুক্তকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ধৃতদের নাম রাহুল ওরফে ফয়জাল করিম মাসুদ এবং আলমগির হোসেন। ফয়জালের বাড়ি বাংলাদেশের পটুয়াখালি জেলায়, আর আলমগিরের বাড়ি ঢাকায় বলে জানা গেছে।

STF সূত্রে খবর, ওসমান হাদিকে খুন করার পর অভিযুক্তরা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এরপর বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে ছিল তারা।

শেষ পর্যন্ত বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেয় দুই অভিযুক্ত। সেখান থেকেই গতকাল রাতে তাদের গ্রেফতার করা হয়।

তদন্তকারীদের দাবি, অভিযুক্তদের পরিকল্পনা ছিল বনগাঁ সীমান্ত দিয়ে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার। তার আগেই তাদের পাকড়াও করে রাজ্য পুলিশের STF।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশে গুলি করে খুন করা হয় ওসমান হাদিকে। জানা গেছে, তিনি আওয়ামি লিগ ও ভারত বিরোধী বক্তব্যের জন্য পরিচিত ছিলেন এবং সেই প্রচারের সময়ই তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

এই ঘটনায় তদন্ত চলছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *