‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে জম্মু-কাশ্মীরে একের পর এক অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। কিছু দিন আগে ‘অপারেশন মহাদেব’-এ পহেলগাঁওয়ে হামলাকারী তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এ বার কাশ্মীরে দ্বিতীয় অভিযান শুরু করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। চলছে ‘অপারেশন অখল’।‘অপারেশন মহাদেবে’র পর এবার কুলগামে ‘অপারেশন অখল’ চলাকালীন শনিবার সকালে এক জঙ্গি নিকেষের খবর মিলেছে। গোয়েন্দা সূত্রে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে শুক্রবার থেকে কুলগাম এলাকায় শুরু হয় অপারেশন অখল। সেনার তল্লাশি টের পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। দু পক্ষের গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এখনও কুলগামের বিরাট এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে সেনা।কুলগাম থেকে ১২ কিলোমিটার দূরে ছোট্ট গ্রাম অখল। এই গ্রাম কুলগাম জেলার অন্তর্গত। গোয়েন্দা সূত্রে সেখানেই জঙ্গিদের অবস্থানের খোঁজ পেয়েছিল সেনা। এর পর ‘অপারেশন অখল’-এর পরিকল্পনা করা হয়। নির্দিষ্ট জায়গায় গিয়ে প্রথমে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছিল। জওয়ানদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালালে শুরু হয় সংঘর্ষ। রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে। এখনও কুলগামে সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে।
Related Posts
মহারাষ্ট্রের দৌন্ডগামী ট্রেনে অগ্নিকাণ্ড,হতাহতের খবর নেই
সোমবার পুনে থেকে মহারাষ্ট্রের দৌন্ডগামী একটি ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট শাটল ট্রেনে অহ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, ট্রেনটি নির্ধারিত রুটে…
ভারত বন্ধে বাংলা-বিহারে বিক্ষিপ্ত উত্তেজনা! জোর করে রেল, সড়ক অবরোধের চেষ্টা, জনজীবন সচল রাখতে পথে পুলিশ
বুধবার দেশজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি।ধর্মঘটের মূল কারণ, শ্রমিক সংগঠনগুলির নতুন শ্রম কোড বাতিলের দাবি, দৈনিক…
বিহারে বিজেপি সভাপতির নিরাপত্তারক্ষীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার
নীতীশ কুমার পরিচালিত বিহারে বিজেপি (bjp) সভাপতি দিলীপ জয়সওয়ালের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানের রক্তাক্ত দেহ উদ্ধার। বন্ধ ফ্ল্যাট থেকে…
