২১শে জুলাইতে থাকবে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি

সামনেই ২১শে জুলাইয়ের শহিদ সমাবেশ। তার আগে দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এবার ২১শে জুলাইয়ের সমাবেশের পোস্টারে থাকবে শুধু তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। থাকবে না সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি।

উত্তরে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “ক্যামাক স্ট্রিটের দফতর থেকে পেনড্রাইভে ২১ জুলাই কর্মসূচির পোস্টার দেওয়া হয়েছে। সেখানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিই রয়েছে। অভিষেক নিজেই বলেছেন ২১ শে জুলাইয়ের কর্মসূচিতে ছিলেন না। সেই কারণে শুধুই মুখ্যমন্ত্রীর ছবি থাকবে।”

১৯৯৩ সালে যখন জ্যোতি বসুর সরকার চলাকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। পুলিশ তৃণমূল কংগ্রেস কর্মীদের বাধা দেয়। গুলি চালায়। সেই গুলিতে তেরো জন তৃণমূল কর্মী প্রাণ হারান। তাঁদের স্মৃতির উদ্দেশেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবছর এই শহিদ সমাবেশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *