ডাকাতির আগেই গ্রেপ্তার এক জয়নগরে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : ডাকাতির আগেই গ্রেপ্তার এক জয়নগরে।গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আই সি সুব্রত মালাকারের নির্দেশে পুলিশের বিশেষ টিম বৃহস্পতিবার রাতে জয়নগর থানার দক্ষিন বারাশত গ্রাম পঞ্চায়েতের জোড়াপুল এলাকায় সন্দেহজনক অবস্থায় এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়।ধৃত ব্যক্তির নাম ধনঞ্জয় অধিকারী ,বাড়ি কুলতলি থানার ৫ নং মধুসূদনপুর এলাকায়।ধৃতকে শুক্রবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।ধৃতের সাথে আর কে কে ছিলো তা জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *