ডাকাত সন্দেহে গ্রেপ্তার এক জয়নগরে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : ডাকাত সন্দেহে গ্রেপ্তার এক জয়নগরে। গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আই সি সুব্রত মালাকারের নির্দেশে পুলিশের বিশেষ টিম বুধবার রাতে জয়নগর থানার দক্ষিন বারাশত গ্রাম পঞ্চায়েতের মগরাহাট মোড় এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির বাড়ি জয়নগর থানার উওর খাটসাড়া এলাকায়।ধৃতকে বৃহস্পতিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে জয়নগর থানার তদন্তকারি পুলিশ। ধৃতের সাথে আর কে কে ছিলো তা জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *