জলে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : অসাবধানতায় জলে ডুবে শিশু মৃত্যু বেড়ে চলেছে সুন্দরবনে। বৃহস্পতিবার বেলায় মর্মান্তিক দূর্ঘটনা ঘটে গেল জয়নগরে।জলে ডুবে মৃত্যু ঘটলো দেড় বছরের এক শিশুর। আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে জয়নগর বিধানসভার বকুলতলা থানার বেলে দূর্গানগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব রঘুনাথপুরে।মৃত শিশুর নাম সাকিব মোল্লা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এদিন বাড়ির পাশে খেলতে খেলতে পাশের পুকুরে পড়ে যায় শিশুটি।শিশুটির বাড়ির তরফে বেশ কিছু সময় পরে খোঁজাখুজি শুরু হয়।খবর দেওয়া হয় বকুলতলা থানা ও জয়নগর ২ নং ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরে।খবর পেয়ে স্থানীয় মানুষ জাল ফেলে পুকুরে। পুকুরে নামে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম।চলে আসে বকুলতলা থানার ওসি ত্রিদিব মল্লিক সহ পুলিশের টিম।দীর্ঘ ক্ষন খোঁজাখুজির পর অবশেষে পুকুরের জল থেকে উদ্ধার হয় শিশুটির দেহ।চিকিৎসারা মৃত বলে ঘোষণা করেন। আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *