বি. নাথ : তিন বারের নোয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বসু। তৃণমূলের ধর্না মঞ্চে গিয়ে অপমানিত হয়ে ফিরতে হয়েছে তাঁকে। এমনকি মঞ্জু বসুর বদলে প্রার্থী করা হয়েছে ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য। দলের সর্বময় নেত্রীর কাছে অপমানিত হয়ে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি একরাশ ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসু। প্রাক্তন বিধায়িকার অভিযোগ, ভোট আসলেই তাঁর স্বামীর নাম ব্যবহার করে তৃণমূল। দলে সম্মান মেলেনি। তাই রাজনীতি থেকে সরে দাঁড়ালেন।
অপমানে তৃণমূল ছাড়লেন নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু
