অবতরণের সময় ভয়াবহ ধাক্কা, নিউ ইয়র্কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বিমান

আমেরিকার New York City-এর LaGuardia Airport-এ অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বিমান। ‘Air Canada Express’-এর একটি CRJ-900…

3

আমেরিকার New York City-এর LaGuardia Airport-এ অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বিমান। ‘Air Canada Express’-এর একটি CRJ-900 বিমান রানওয়েতে নামার সময় একটি দমকলের ট্রাকে ধাক্কা মারে।

জানা গিয়েছে, বিমানটি কানাডার Montreal শহর থেকে আসছিল। লা গার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। রয়টার্স সূত্রে খবর, সংঘর্ষের সময় বিমানের গতি ছিল ঘণ্টায় প্রায় ৩৯ কিলোমিটার।

সংঘর্ষের জেরে বিমানের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুমড়ে-মুচড়ে গিয়েছে বিমানের নাকের অংশ। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যাচ্ছে, ধাক্কার পর বিমানের সামনের অংশটি দমকলের ট্রাকের উপর উঠে গিয়েছে।

এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার পরেই তৎপর হয়ে ওঠে উদ্ধারকারী দল। নিউ ইয়র্কের দমকল এবং জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

ঘটনার জেরে সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে বিমান চলাচল। Federal Aviation Administration ইতিমধ্যেই লা গার্ডিয়া বিমানবন্দরে ‘গ্রাউন্ড স্টপ’ জারি করেছে। ফলে সমস্ত বিমানের ওঠানামা বন্ধ রাখা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, লা গার্ডিয়ামুখী একাধিক বিমানের রুট পরিবর্তন করা হয়েছে। কিছু বিমানকে অন্য বিমানবন্দরে নামানো হয়েছে, আবার কিছু বিমানকে তাদের মূল যাত্রাস্থলে ফিরিয়ে দেওয়া হয়েছে।