নয়াদিল্লির মানেকশ সেন্টারে শুরু হল ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC)-এর অতিরিক্ত মহাপরিচালক (ADG) এবং উপ-মহাপরিচালক (DDG)-দের দু’দিনের সম্মেলন।
সম্মেলনের প্রথম দিন উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। তিনি এনসিসি-র ভূমিকা এবং দেশের যুব সমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এই সংগঠনের গুরুত্ব তুলে ধরেন।
এই সম্মেলনে এনসিসি-র বিভিন্ন প্রশাসনিক ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার পরিকল্পনাও নেওয়া হবে বলে সূত্রের খবর।
দেশজুড়ে এনসিসি-র কার্যক্রম উন্নত করা এবং ক্যাডেটদের দক্ষতা বৃদ্ধির বিষয়েও এই বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
