বি. নাথ : রাজ্যের হাল বদলের প্রয়োজন। এমনটাই বললেন নৈহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী বঙ্কিম চন্দ্রের উত্তরসূরি সুমিত্র চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, সোমবার প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষিত হয়েছে। মঙ্গলবার সকালে নৈহাটির বাড়িতে আসেন বিজেপি প্রার্থী। সেখানে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ-সহ দলীয় কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুমিত্র চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের হাল বদলের প্রয়োজন। নৈহাটি বড় হইনি। নৈহাটিতে পড়াশুনা করিনি। কর্মসূত্রে তাঁকে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকতে হয়েছে। তবে তিনি বছরের বিভিন্ন সময়ে নৈহাটিতে আসতেন। বিজেপি প্রার্থী জানান, তিনি শ্রম দফতরে কাজ করেছেন এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জেও কাজ করেছেন।।তাই তিনি বেকারদের কষ্ট বোঝেন। জয়ের ব্যাপারে সম্পূর্ন নিশ্চিত না হলেও, তিনি জেতার চেষ্টা করবেন ।
রাজ্যের হাল বদলের প্রয়োজন রয়েছে, মত নৈহাটির বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের
