বাইপাসে পার্ক-নেওটিয়ার আধুনিক প্রকল্প

সপ্তর্ষি সিংহ : শহরের বুকে আধুনিক পাঁচতারা হোটেল ও সার্ভিস এপার্টমেন্ট ‘দ্য পার্ক উনিজেন’ তৈরী হতে চলেছে। অম্বুজা নেওটিয়া গ্রূপ ও এপিজে সুরিন্দর পার্ক হোটেলশ লিমিটেডের যৌথ উদ্যোগে বাইপাস এলাকায় গড়ে উঠতে চলেছে এই আধুনিক এপার্টমেন্ট ও হোটেল। এই নয়া হোটেলের ঘোষণা করে অম্বুজা নেওটিয়া গ্রূপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া জানান, আনুমানিক ৭০০ কোটি টাকা প্রকল্পে শহরে দ্বিতীয় দ্য পার্ক হোটেল তৈরী করবে এপিজে সুরিন্দ্র গ্রূপ। তার পাশেই তৈরী হবে উন্নতমানের আবাসন প্রকল্প। কুড়ি তলা এই আবাসনের মোট ৬৯ টি সার্ভিস এপার্টমেন্ট তৈরী করা হবে। এপিজে সুরিন্দর পার্ক হোটেলের চেয়ারপার্সন প্রিয়া পাল বলেন, ২১৮ ঘরের এই হোটেলে ৭০০ কর্মসংস্থান হবে। কলকাতায় প্রথম হোটেল যেখানে রুফ টপে এয়ার ট্যাক্সি ব্যবস্থা রয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী আন্তর্জাতিক পর্যটন আসার নিরিখে বাংলা দ্বিতীয় স্থানে রয়েছে। যার ফলে নতুন হোটেলের চাহিদা দেখা যাচ্ছে। নয়া আৰ্কিটেক্ট ববি মুখার্জি এই বিলাস বহুল হোটেলটি নির্মাণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *