মিড ডে মিলে টিকটিকি, অসুস্থ ১৫ শিশুর চিকিৎসা করলেন বিধায়ক

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, রায়দীঘি : রায়দীঘিতে মিড ডে মিলের খাবারে টিকটিক,অসুস্থ ১৫ জন শিশু। রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর উত্তরপাড়ায় আইসিডি এস সেন্টারের রান্না করা খাবারে পড়লো টিকটিকি। বৃহস্পতিবারের এই ঘটনায় ১৫ জন শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের সঙ্গে সঙ্গে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা শুনেই তড়িঘড়ি হাসপাতালে যান রায়দিঘির বিধায়ক ডাঃ অলক জলদাতা। তিনি নিজে চিকিৎসা করেন। বিএমওএইচকে বলে ঘটনাস্থলে দু’টি আ্যম্বুল্যান্স পাঠান। সিডিপিওকে গোটা ঘটনাটি খতিয়ে দেখতে বলা হয়েছে। মেডিক্যাল অফিসারদের মেডিক্যাল টিম ঘটনাস্থলে যায়। সকলকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে খবর।
উল্লেখ্য এই আইসিডিএস সেন্টারে পড়ুয়ার সংখ্যা ৪৫। খাবার দেওয়ার পর কিছুজন বাড়িতে খাবার নিয়ে যায়। তবে যারা তৎক্ষণাৎ খাবার খেতে শুরু করে তাদের অসুবিধা হয়। অসুস্থ পড়ুয়াদের পেটব্যথা ও বমির মতো উপসর্গ রয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে ঘটনার খবর পাওয়ার পর রায়দিঘির বিধায়ক ডাঃ অলক জলদাতা হাসপাতালে পৌঁছান। তিনি অসুস্থ শিশুদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন। নিজেও চিকিৎসা করেন শিশুদের।আর বিধায়ককে কাছে পেয়ে খুশি সকলেই। এ বিষয়ে রায়দিঘির বিধায়ক ডাঃ অলক জলদাতা বলেন, বর্তমানে সকলের অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কেউ যাতে কোনও অসুবিধায় না পড়ে তার সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। অসুস্থ ছাত্র-ছাত্রীদের পরিবারের লোকজন এই ঘটনায় তদন্তের দাবি তুলেছে। আইসিডিএস সেন্টারটিতে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *