উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের রমজান মাস চলছে। সামনে পবিত্র ঈদ। আর এই সময়ে জয়নগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উওর দূর্গাপুর অঞ্চল তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় শনিবার ২৪ তারিখ রমজানে উওর দূর্গাপুর আবুল হাসেম খানের পেট্রোল পাম্পে দাওয়াত-ই-ইফতার হয়ে গেল। উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সহ সভাপতি রাজু লস্কর, জয়নগর ১ নং ব্লক তৃণমূল নেতৃত্ব তুহিন বিশ্বাস, জয়নগর ২ নং ব্লক তৃণমূল সংখ্যা লঘু সেলের সভাপতি সাহাবুদ্দিন শেখ, হাফেজ ক্কারি মাহমুদুল হাসান মন্ডল, ক্কারি মাওলানা জাকারিয়া লস্কর-সহ আরও অনেকে।
এদিন বিধায়ক ইফতারে অংশ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরলেন।তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের মানুষ জন একমাস রোজা রেখে পবিত্র ঈদ পালন করে।আর আমরা হিন্দু ধর্মের মানুষ সারা বছর তাদের পাশে থাকি।ধর্ম যে যার,উৎসব সবার।আমরা একে অপরের পাশে থেকে সুখ দুঃখ ভাগ করে নিই।
তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উওর দূর্গাপুরে দাওয়াত-ই-ইফতারে বিধায়ক
