নিজস্ব : পাঁচ দিনের মিনি সেবাশ্রয় সফলভাবে অনুষ্ঠিত হল। এই সেবাশ্রয়ে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা ছিল—সাধারণ পরামর্শ থেকে শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসা, ওষুধ বিতরণ এবং ফ্রি হেলথ চেকআপ, চশমা বিতরণ। পাঁচ হাজারেরও বেশি মানুষ এর সুবিধা পেয়েছেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই উদ্যোগের পিছনে ছিল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের দায়িত্বশীল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও নির্দেশনা। তাঁদের নেতৃত্বে দলের সক্রিয় সদস্য বিধায়ক শম্পাধারা, প্রাক্তন প্রধান সাহেব আলী খান ও ফটিকরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করে তোলার চেষ্টা করেছে। এই প্রচেষ্টা প্রমাণ করে, তৃণমূলের সরকারি সেবা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নও। বিধায়ক শম্পা ধাড়া বলেন, এটি আমাদের দায়িত্ব— মমতা বন্দ্যোপাধ্যায়েরর নির্দেশ, গ্রামের প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। এই সেবাশ্রয় স্থানীয়দের মধ্যে নতুন আশার আলো জ্বালিয়েছে।
পূর্ব বর্ধমানের রায়নায় মিনি সেবাশ্রয়
