২৪ জন ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অঙ্কের শিক্ষক

হিমাচলপ্রদেশের সিরমৌর জেলায় একটি সরকারি স্কুলে ‘শিক্ষা সংবাদ’ অনুষ্ঠান চলাকালীন প্রিন্সিপ্যালের কাছে শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানান অষ্টম থেকে দশম শ্রেণির বেশ কয়েকজন ছাত্রীরা। ২৪ জন ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে স্কুলের এক শিক্ষককে তারপরেই গ্রেফতার করল পুলিশ। হিমাচলপ্রদেশের ওই শিক্ষককে তিন দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। শুধু তাই নয়, একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে, রয়েছে POCSO ধারাও।

পরে লিখিত অভিযোগও জানায় ছাত্রীরা। অঙ্কের শিক্ষক খারাপভাবে তাঁদের স্পর্শ করার বিষয়টি সামনে আসার পর অভিভাবকদের ডেকে পাঠানো হয়। দেখা যায় এই ঘটনার কথা তাঁরা জানেন না। কিন্তু জানতে পেরে স্কুল ম্যানেজমেন্ট ও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সরব হন তারা। দ্রুত পদক্ষেপের দাবি জানান হয়। জানা গিয়েছে, অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয় এবং তাঁকে সাসপেন্ডও করা হয়েছে।

সিরমৌরের অতিরিক্ত পুলিশ সুপার জানান বিষয়টি অত্যন্ত গুরুতর এবং অগ্রাধিকার দিয়ে তদন্ত করা হচ্ছে। সকলের বিবৃতি রেকর্ড করা হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শনকরা হয়েছে। রবিবার অভিযুক্তকে স্থানীয় আদালতে পেশ করে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *