আত্মীয়াকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : নিজের এক আত্মীয়াকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি জয়নগরে।পুলিশ সূত্রে জানা যায়,জয়নগর থানার হরিনারায়ণ পুর পঞ্চায়েত এলাকায় এক গৃহবধূর বাড়িতে নিয়মিত যাতায়াত করতো বারুইপুর থানার পূর্ব বলবলিয়ার ৪৭ বছরের এক ব্যক্তি।আত্মিয়তার সূত্র ধরে সে ঐ গৃহবধূর স্বামীর অনুপস্থিতে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ।ভয় পেয়ে বেশ কিছু দিন চুপচাপ ছিলো ঐ নির্যাতিতা গৃহবধূ।রবিবার ঐ নির্যাতিতা গৃহবধূ জয়নগর থানায় এসে অভিযুক্ত আত্মীয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। আর তার পরেই তদন্তে নেমে জয়নগর থানার পুলিশ ঐ নির্যাতিতার শারীরিক পরীক্ষার পাশাপাশি সোমবার রাতে বারুইপুর থানার পূর্ব বলবলিয়া এলাকার বাড়ি থেকে ৪৭ বছরের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে। ধৃতকে মঙ্গলবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে মহামান্য বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *