বি. নাথ : মমতার ছটফটানি প্রমাণ করছে তৃণমূল সরকার যাচ্ছে। রবিবার নৈহাটির গৌরীপুরে পরিবর্তন যাত্রার সভায় যোগ দিয়ে এমনটাই বললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এদিন তিনি বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে শূন্য পদ পূরন করা হবে। কাটমানি, কমিশন খাওয়া বন্ধ করা হবে। বাংলায় আশ্রয় নেওয়া অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে। মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সঙ্গে উনি বিরোধিতা করছেন। আর বাংলাদেশী অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের উনি স্বাগত করছেন। বাংলায় এটা কি ধরনের সরকার চলছে। উক্ত সভায় হাজির ছিলেন বিজেপির বঙ্গের পর্যবেক্ষক সুরেশ রানা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্য সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ, বিভাগীয় কনভেনার সন্দীপ ব্যানার্জি প্রমুখ।
মমতার ছটফটানি প্রমাণ করছে তৃণমূল সরকার যাচ্ছে, কটাক্ষ অনুরাগ ঠাকুরের
