পরিবর্তনের রথযাত্রা মমতার শেষ যাত্রা দাবি অর্জুন সিংয়ের

বি. নাথ : রবিবার কাঁচরাপাড়ার কাঁপা মোড় থেকে শুরু হয়েছে বিজেপির ব্যারাকপুর জেলার পরিবর্তন যাত্রা। উক্ত পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, এই রথযাত্রা মমতার শেষ যাত্রা। তাঁর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় এলে যেমন জুটমিল চাঙ্গা হবে। পাশাপাশি রুগ্ন শিল্পতালুকগুলো ফের চাঙ্গা হয়ে উঠবে। প্রসঙ্গত, শনিবার ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে তিনি বলেন, উনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বাংলার সংস্কৃতিকে নষ্ট করেছেন। রাষ্ট্রপতিকে নিশানা করা বাংলার মানুষ কিছুতেই মেনে নিতে পারছেন না। উক্ত পরিবর্তন যাত্রায় প্রাক্তন সাংসদ ছাড়াও হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি ও সহ-সভাপতি যথাক্রমে তাপস ঘোষ ও প্রিয়াঙ্গু পান্ডে, বিভাগীয় কনভেনার সন্দীপ ব্যানার্জি, বিশিষ্ট আইনজীবী কৌস্তভ বাগচী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *