বি. নাথ : বাংলা থেকে মমতার সরকারকে সরাতে হবে। শনিবার জগদ্দলের মজদূর ভবন থেকে বেরিয়ে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে যাবার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, বাংলা থেকে মমতার সরকারকে সরাতে হবে।অন্যথায় সনাতনীরা বাঁচবে না। তিনি জানান, প্রধানমন্ত্রীর বার্তা শুনতে লক্ষ লক্ষ মানুষ ব্রিগেডে ভিড় জমাবেন। ব্যারাকপুর থেকে ১৭৮ টি বাস ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অনেকেই ট্রেনে চেপে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
বাংলা থেকে মমতার সরকার সরাতে হবে, দাবি অর্জুন সিংয়ের
