উত্তরবঙ্গ থেকে শুরু মমতার ঝড়ো প্রচার, ২৪ মার্চ থেকেই মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী Mamata Banerjee আগামী ২৪ মার্চ, মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে ঝোড়ো নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন। উত্তরবঙ্গে খারাপ…

2

তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী Mamata Banerjee আগামী ২৪ মার্চ, মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে ঝোড়ো নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন। উত্তরবঙ্গে খারাপ আবহাওয়ার কারণে তাঁর কর্মসূচি একদিন পিছিয়ে গেলেও নতুন সূচি অনুযায়ী নির্ধারিত দিন থেকেই প্রচার শুরু হচ্ছে।

সূচি অনুযায়ী, ২৪ মার্চ জলপাইগুড়িতে পৌঁছে চালসার জ্যোতি আশ্রম ক্যাথলিক চার্চে একটি ঘরোয়া বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সেদিন চালসাতেই রাত্রিবাস করার কথা তাঁর।

পরদিন, ২৫ মার্চ উত্তরবঙ্গে টানা তিনটি জনসভা করবেন তিনি। প্রথম জনসভা জলপাইগুড়ির ময়নাগুড়িতে। এরপর শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন তৃণমূল নেত্রী।

উত্তরবঙ্গের প্রচারপর্ব শেষ করে দক্ষিণবঙ্গে প্রচার শুরু করবেন Mamata Banerjee। ২৬ মার্চ, বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে আকাশপথে অন্ডাল এসে প্রথম জনসভা করবেন পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। একই দিনে বীরভূমের দুবরাজপুরেও সভা করার কথা রয়েছে তাঁর।

২৭ মার্চ বাঁকুড়া জেলার ছাতনা ও ওন্দা কেন্দ্রে জনসভা করবেন তিনি। ২৮ মার্চ পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ, পুরুলিয়ার রঘুনাথপুর ও কাশীপুরে প্রচার চালাবেন। ২৯ মার্চ পুরুলিয়ার মানবাজার ও বাঁকুড়ার রায়পুরে সভা করার কর্মসূচি রয়েছে।

এরপর ৩০ মার্চ থেকে দুই মেদিনীপুরে শুরু হবে তাঁর প্রচারপর্ব। সেদিন পাঁশকুড়া পশ্চিম, ডেবরা ও নারায়ণগড়ে সভা করবেন তিনি। ৩১ মার্চ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা, গড়বেতা এবং বাঁকুড়ার বিষ্ণুপুরে প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো।

উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দু’দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে এপ্রিলের শুরু থেকে প্রচারের গতি আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।