Site icon PrimeTime

মুণ্ডা, কৈবর্ত, কুম্ভকার ও সদগোপ সম্প্রদায়ের জন্য নতুন বোর্ড গঠনের ঘোষণা মমতার

5 7 1024x536

পশ্চিমবঙ্গের বিভিন্ন পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই মুণ্ডা (ST), কৈবর্ত (SC), কুম্ভকার (OBC) এবং সদগোপ (OBC) সম্প্রদায়ের জন্য পৃথক সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করতে চলেছে রাজ্য সরকার।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, এই সম্প্রদায়গুলি বাংলার সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের গুরুত্বপূর্ণ অংশ। নতুন বোর্ডগুলি তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ করবে

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, এই বোর্ডগুলির মাধ্যমে সংশ্লিষ্ট সম্প্রদায়গুলির প্রথাগত অধিকার সুরক্ষিত করা এবং আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হবে

তিনি উল্লেখ করেন, ২০১৩ সাল থেকে রাজ্য সরকার দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একাধিক উন্নয়ন বোর্ড গঠন করেছে, যাতে তাদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা যায়।

পোস্টের শেষে মুখ্যমন্ত্রী বলেন, “মা, মাটি, মানুষ”-এর আদর্শ মেনেই সরকার কাজ করছে এবং লক্ষ্য একটাই—অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে প্রত্যেক মানুষের মুখে হাসি ফোটানো।

Exit mobile version